সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শ্রীলংকার বিপক্ষে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫৮ রান

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলমান অষ্টম আসরের স্বাগতিক দলও তারা। তবে এবারের আসরে শুরুতেই হোচট খায় অসিরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরে যায় গত বারের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ গত মাসে এশিয়া কাপের শিরোপা জয়ী দল শ্রীলংকা। এই ম্যাচটি অসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিততে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের।

অন্যদিকে শ্রীলংকা বাছাই পর্বের বাধা ডিঙিয়ে সুপার টুয়েলভে উঠে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায়।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে টস টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা।  ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার কুশল মেন্ডিসের উইকেট হারানো দলটিকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যান পাথুম নিশানকা ও ধনঞ্জয়া ডি সিলভা।  দ্বিতীয় উইকেটে তারা ৫৮ বলে ৬৯ রানের জুটি গড়েন।

এরপর মাত্র ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লংকানরা। ২৩ বলে ২৬ রান করেন ক্যাচ তুলে দিয় ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন তরুণ ওপেনার নিশানকা। তিনি ৪৫ বলে ৪০ রান করেন।

ডি সিলভা এবং নিশানকা আউট হওয়ার পর ভানুকা রাজাপক্ষে, অধিনায়ক দাসুন শানাক আর ওয়ানেন্দু হাসারঙ্গা ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি।  তারা যথাক্রমে ৭, ৩ ও ১ রান করে আউট হন।

দুই উইকেট পতনের পর ১১.৩ ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন চারিথ আসালঙ্কা। তার ২৫ বলের গড়া ৩৮ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা। অস্ট্রেলিয়ার জয়ে ফিরতে প্রয়োজন ১৫৮ রান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930