সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

সবার এটাও বুঝতে হবে আমরা দিন শেষে মানুষ : বুবলী

বিনোদন ডেস্ক :

সম্প্রতি শাকিব খান তার এক সাক্ষাৎকারে বলেছেন, নয় মাস আগে সে (বুবলী) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, নেই সেটা যারা দেখেও না দেখার বা বোঝার ভান করে, সবাইকে কি আমার গিয়ে বুঝিয়ে আসতে হবে?

এদিকে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন চিত্রনায়িকা বুবলী। এ নিয়ে সম্প্রতি আবারও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসলে আমাদের সবার উচিত সবাইকে সম্মান করে কথা বলা। আমি শাকিব খানকে যথেষ্ঠ সম্মান করি, আমার সন্তান বীরের বাবা তিনি।

তিনি আরও বলেন, আমার স্বামী তিনি এবং আমরা একই ইন্ড্রাস্ট্রিতে কাজ করি। আমি এটাও জানি ভক্তরা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেশি দেখান। কিন্তু সবার এটাও বুঝতে হবে আমরা দিন শেষে মানুষ। আমাদেরও পরিবার আছে। তাই অতিরিক্ত কিছুই ভালো না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনিত কোনো কথা না বলাই ভালো। এ ছাড়া তিনি আরও নিজের ক্যারিয়ার ব্যক্তিগত জীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

জানা গেছে, বর্তমানে বুবলী শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ নামে একটি সিনেমার। ২৫ অক্টোবর বান্দরবান থেকে সিনেমাটির গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। এতে তার সহশিল্পী ছিলেন সাইমন সাদিক।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031