সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কারিগরি ত্রুটির কারণে নগদের লেনদেন বন্ধ

অর্থ বাণিজ্য ডেস্ক : 

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। শনিবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নজরে আসে সবার।

গ্রাহকদের অভিযোগ অনুযায়ী নগদের ইউএসএসডি ও অ্যাপের মাধ্যমে এই প্রতিবেদকও লেনদেনের চেষ্টা করেন। কিন্তু অ্যাপে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই সার্ভারে কানেকশন করতে পারছেনা। পুনরায় ইন্টারনেট সংযোগ চেক করতে বলা হলেও তাতে কোনো কাজ হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে আজ সন্ধার দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ। বিজ্ঞপ্তিতে নগদ জানায়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের জন্য আমরা সিস্টেম এর উন্নয়নের কাজ করছি। এই কারণে সাময়িক বিঘ্নে আমরা আন্তরিকভাবে দুঃখিত। গ্রাহকসেবার মান বাড়াতে নগদ বদ্ধ পরিকর। নেটওয়ার্ক উন্নয়নের ফলে আমাদের গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারব। নগদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

এদিকে, আজ রাত ১০টার ভেতর নগদ আবার আগের মতো সচল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে গ্রাহকরা আগের মতোই লেনদেন করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930