সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

মিছিলে মিছিলে মুখরিত পুরো চন্দ্রগঞ্জ থানা শহর। ৯টি ইউনিয়ন থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানগাড়িতে চেপে দলে দলে যোগ দেয় ছাত্রলীগের আনন্দ মিছিলে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করেন দলের হাজারো নেতা-কর্মী। মিছিলটি ব্যান্ড দলের বাজনার তালে তালে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই আনন্দ মিছিলের।

এসময় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়াামীলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, সহ-সভাপতি এডভোকেট সামছুল হক সামছু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি জোবায়ের হোসেন ও সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইয়াছিন, চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা শান্তি প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীদিনেও বিএনপি-জামাতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031