বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মরক্কোর বুফাল নাচলেন মাকে নিয়ে

স্পোর্টস ডেস্ক : 

কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরোক্কানরা। রেকর্ড গড়ে নিজের মায়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন মরোক্কান উইঙ্গার সুফিয়ান বুফাল। মায়ের সঙ্গে নেচে-গেয়ে জয় উদযাপন করলেন তিনি। সেই আবেগঘন নাচের দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে মরক্কো। জয়ের পর সতীর্থরা যখন উদযাপনে ব্যস্ত, তখন স্টেডিয়ামের গ্যালারি থেকে নিজের মাকে মাঠে ডেকে নিয়ে আসেন সুফিয়ান বুফাল। এরপর মা-ছেলে মিলে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন। মায়ের সঙ্গে নাচতে শুরু করেন সুফিয়ান। প্রিয় মাকে জড়িয়ে ধরেন। নিজের মাকে নিয়ে সিবিএস স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বুফাল বলেন, ‘আমি আমার মাকে কঠোর পরিশ্রম করতে দেখে বড় হয়েছি। খবর ডেইলি মেইলের।

 

বুফাল ও তার মায়ের নাচের ভিডিও বিবিসি স্পোর্টসের টুইটার পেজ থেকে আপলোড দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা অনেক সুন্দর সুফিয়ান বুফাল তার মায়ের সঙ্গে জয় উদযাপন করছেন।’ সেই ভিডিওর কমেন্টে প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনি কোন দেশের সেটি কোনো বিষয় নয়। এমন অসাধারণ জয়ের পর নিজের মায়ের সঙ্গে উদযাপন করা অমূল্য।’ একজন মন্তব্য করেছেন, ‘এই দৃশ্য মন ছুঁয়ে গেছে। এটি ফুটবলের সুন্দর মুহূর্ত।’ একজন লিখেছেন, ‘বুফাল তোমার জন্য আমরা গর্বিত।’ পর্তুগালের হারে অবশ্য অনেকে এই ভিডিওতে মোহিত হয়নি। রিচি নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘কীভাবে এই নাচের দৃশ্য সুন্দর হতে পারে। রোনালদো হেরেছে। এটা খুব মর্মান্তিক। এমনটা আশা করিনি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০