সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত আকবর চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে তাদের নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে আগে-পরে দু’জনেই মারা গেছেন। এরমধ্যে মোটরসাইকেলযোগে একজন আজাদনগর থেকে আসার পথে অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দু’জনই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031