সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ওরা মানুষ নয়, অথচ নাম করা তারকা!

আকাশবার্তা ডেস্ক :

কর্ম দিয়ে মানুষ সকলের মধ্যে তারকা হয়ে ওঠে। তারাই মানুষের মনে স্থান করে নেন। কেউ অভিনয় দিয়ে, কেউ বা গবেষণা করে কিংবা কেউ মহাকাশে পাড়ি দিয়ে তারকাখ্যাতি পান। তবে এখানে এবার মানুষের কথা নয়। প্রাণীজগতের তারকাদের কথা জেনে নিন। তারাও কিন্তু কম নয়। মানুষের মতোই সুপরিচিত ও খ্যাতিমান তারকা তারা।

১. হাচিকো : এই কুকুর এক মহাতারকা। ১৯৩৫ সালের ঘটনা। মৃত মালিকের ফিরবে- এই অপেক্ষায় কুকুরটি রেল স্টেশনে ১০ দশ বছর কাটিয়ে দেয়। ওই স্টেশনে কুকুরটির একটি মূর্তিও গড়া হয়েছে।

২. ডলি : এটি একটি ভেড়ার নাম। ১৯৯৭ সারে তারকা হয়ে ওঠে সে। স্তন্যপায়ী প্রাণীদের প্রথম ক্লোন সে। তার নাম রাখা হয় গায়িকা ডলি পার্টনের নামে।

৩. লাইকা : এই কুকুরটিও কিন্তু বিশাল এক তারকা। ১৯৫৭ সালে প্রথম মহাকাশে পাঠানো হয় তাকে। সোভিয়েন ইউনিয়নের প্রতিনিধি হয়েছিল সে।

এই সেই লাইকা
৪. এলসা : ১৯৫৬ সালে তারকাখ্যাতি পায় সে। একটি সিংহী। খুব কম বয়সে মা-ছাড়া হয়। সে নিচের চেষ্টায় বড় হয়ে ওঠে। বন্যপ্রাণীদের মাঝে মায়ের ছায়ায় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় হতে হয়। নয়তো বেঁচে থাকা প্রায় অসম্ভব। তার কাহিনী তুলে ধরেন জর্জ অ্যাডামসন।

৫. আলবার্ট : ১৯৫৯ সালের তারকা সে। বানরটি মহাশূন্য পাড়ি দেয়। পৃথিবীকে কেন্দ্র করে দুই-দুইবার ঘুরে আসে। অভিযান শেষে ফিরেও আসে সে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930