সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কোমরে পিস্তল গুঁজে রাখা ছাত্রলীগ নেতা পুলিশ হেফাজতে

আকাশবার্তা ডেস্ক :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট দেয়া সেই ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে খবর এসেছে।

এ বিষয়ে কথা বলার জন্য রবিবার (২৬ মার্চ) দুপুরে পুলিশ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার। আলোচিত ওই ছাত্রলীগ নেতার নাম শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং। বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন তিনি।

শুভ্রদেব সিংয়ের মা মাধবী বিশ্বাস বলেন, কথা বলার জন্য পুলিশ শুভ্রদেব সিংকে থানায় নিয়ে গেছে।

তবে তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি পুলিশ। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি একটি অনুষ্ঠানে বাইরে আছি। এর মধ্যে হয়তো থানায় আনতে পারে। খোঁজ নিয়ে পরে জানাব।

স্থানীয়রা জানিয়েছেন, শুভ্রদেব সিং অরফে সুদেব সিং কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করে নিচে ক্যাপশনে লিখেন, ‘দেবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।’ ফেসবুকে ছবি ছাড়ার পরই বিষয়টি নিয়ে এলাকায় হৈচৈ শুরু হয়। এরপর ফেসবুক থেকে সেটি সরিয়ে নেন তিনি।

এ বিষয়ে শুভ্রদেব সিং বলেন, উপজেলার কাটাগড় মেলা থেকে ভাইয়ের ছেলের জন্য একটি খেলনা পিস্তল কিনেছি। শখের বসে সেই পিস্তল কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করি। এরপর বিভিন্নজন নানারকম মন্তব্য করায় ছবিটি প্রত্যাহার করেছি। এটি ভুল হয়েছে, এভাবে ছবি তুলে দেয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন শুভ্রদেব।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানিয়েছেন, শুভ্রদেব সিংকে খোঁজা হচ্ছে। তিনি কেন এমন ছবি ফেসবুকে দিলেন? তার মোটিভ কি ছিল? পিস্তলটি খেলনা নাকি আসল- সব দেখতে হবে। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031