সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুমিনুল

ক্রীড়া ডেস্ক :
১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মুখোমুখি বাংলাদেশ। তবে বৃষ্টি কারণে ম্যাচ একটু অনিশ্চয়তার মধ্যে থাকলেও সুসংবাদ হলো রাতভর বৃষ্টির পরেও যথাসময়েই শুরু হচ্ছে খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে দুই বছর পর সাদা পোশাকে মাঠে নামছেন নাসির হোসেন। তবে একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের। পেস আক্রমণে গত কয়েক টেস্টে নিয়মিত তাসকিন সুযোগ পাচ্ছেন না, তাঁর বদলে খেলছেন শফিউল ইসলাম।

তামিম ইকবাল ও সাকিব আল হাসান নামছেন নিজেদের ৫০তম টেস্ট খেলতে। সাকিব-তামিম ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দলে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান। স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। নতুন বলে শফিউলের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলীয় দলে সাত মাস পর ফিরেছেন উসমান খাজা। নাথান লায়নের সঙ্গী হিসেবে স্পিনার হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাশটন অ্যাগারকে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930