সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যুদ্ধের ক্ষতি পোষাতে ইউক্রেনের দরকার ৪১১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বব্যাংক বলেছে, যুদ্ধের ধকল কাটাতে আগামী ১০ বছরে ইউক্রেনের কমপক্ষে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন। বিশ্বব্যাংকের সঙ্গে ইউক্রেনীয় সরকার, ইউরোপীয় কমিশন এবং জাতিসংঘের যৌথ সমীক্ষায় এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।

এর আগের এক সমীক্ষায় আনুমানিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল ৩৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

এক বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এ পর্যন্ত শুধু ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ২০ লাখ বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ভবন স্বাস্থ্য খাতের অবকাঠামো।

এ ছাড়া ৪৬১ শিশুসহ ইউক্রেনের ৯ হাজার ৬৫৫ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930