সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

বিনোদন ডেস্ক :

ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরইমধ্যে নেটিজেনদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই নিশ্চিত ভীতিকর কিছু আছে এতে। এবার প্রযোজনা সংস্থা ঘোষণা দিল, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই – এক লক্ষ টাকা পুরস্কার।’

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। সেখানে এ প্রসঙ্গে লেখা হয়েছে, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই – এক লক্ষ টাকা পুরস্কার। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সাথে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।’

এরপর লেখা হয়েছে, ‘সেখানে কেউ রাজি হয় নাই । আপনি কি পারবেন জীন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।

বি: দ্র: ১। ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। ২। হলের বাইরে একটি অ্যাম্বুলেস থাকবে। ৩। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। ৪। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে।’

জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031