সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বায়তুল মোকাররমের সোনার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

অর্থ বাণিজ্য ডেস্ক :

বায়তুল মোকাররমের সোনার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই ব্যবসায়ীরা  নিয়ন্ত্রনে আনে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এর আগে এদিনই ঢাকার উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ওই আগুন ধরার খবর পাওয়াার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুরে আগুন লাগার খবর এসেছে নারায়ণগঞ্জের একটি কারাখানাতেও। ওই আগুনও নিয়ন্ত্রণে এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930