সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আলাইয়ারপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়ারপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নজির আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (০৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র‌্যাবের অপর আরেকটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।

কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031