সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ

আকাশবার্তা ডেস্ক :

মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল। এতে বলা হয়, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় ১৫ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। এতে বলা হয়, ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর মেট্রোরেলের ফলক উন্মোচন করেছেন। ২৯ ডিসেম্বর যাত্রী পরিবহন শুরু হয়। ৩১ মার্চ মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু হয়।

এখন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলছে। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930