রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জন্মাতেই ১৩ কোটি টাকার মালিক শিশু

এক্সক্লুসিভ ডেস্ক :

যুক্তরাজ্যের একটি হাসপাতালে বিপুল সৌভাগ্য নিয়ে জন্ম নিলো এক কন্যা শিশু। মেরিনা ড্রেউইট বারলো টুকার নামের এই শিশুটির জন্ম হয় শনিবার (২৪ জুন)। মাত্র দুই দিন বয়সে নবজাতকটিকে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের একটি বাড়ি উপহার দেন তার নানা। বাংলাদেশি মুদ্রায় এই উপহারের মূল্য ১৩ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা।

ব্রিটিশ ধনকুবের এই ব্যক্তির নাম বেরি ড্রেউইট বারলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
ম্যানচেস্টারে জন্ম নেয়া এই বিলিয়নেয়ার মঙ্গলবার (২৭ জুন) জানান, তার মেয়ে সেফরন শনিবার শিশুটির জন্ম দেয়। ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে মেরিনা ড্রেউইট বারলো টুকার। ৩৬ সপ্তাহ ৩ দিন গর্ভে থাকার পর পৃথিবীতে আসে রাজকন্যা। শিশুটি জন্ম দেয়ার জন্য আমি সেফরন (আমার রাজকন্যা) ও তার স্বামী কনোর টুকারের কাছে কৃতজ্ঞ। তারা একটি অসাধারণ সুখী দম্পতি।

এ সময় তার মেয়ে ও নাতনির অনেকগুলো ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন ওই বিলিয়নেয়ার।

শুধু বাড়ি দেয়ার ঘোষণা দিয়েই থেমে যাননি এই নানা। সেই সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনার একটি দলকে ওই বাড়িটি পুরোপুরো সুসজ্জিত করার নির্দেশও দেন তিনি।

এরিই মধ্যে কন্যাশিশুটির মামা অ্যাসপেন তার ভাগ্নির জন্যে ৬ লাখ ৭৮ হাজার টাকা (৫০০০ পাউন্ড) মূল্যের একটি ট্রলি কিনেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১