সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে চারটি ইউনিটে ছাত্রদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ছাত্রদলের চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবব আলম মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে রায়পুর উপজেলা, রায়পুর পৌর, রায়পুর সরকারি কলেজ ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হয় ফয়সাল শাহরিয়ার, সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন ফাহিম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল সিরাজী।

রায়পুর পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হয় মামুন হোসেন, সাধারণ সম্পাদক রেদোয়ান ফয়সাল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়।

রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুন নবী কিষাণ, সিনিয়র সহ-সভাপতি মুকরাদ হোসেন ফাহিম, সাধারণ সম্পাদক রবিউল হোসেন সামছু, সাংগঠনিক সম্পাদক আরমান।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রদলের কমিটিতে রাফিউল ইসলামকে আহ্বায়ক এবং মো. মিঠু, নুরউদ্দিন বাপ্পি, সাইফুল ইসলাম, মো. মনির হোসেন, শাখাওয়াত হোসেন, আহসান হাবিব হিমু, সাগর হোসেন, মো. পাবেল হোসেন, আবদুর রাজ্জাক, মো. জাহিদ হাসান জয়, সাকিব হোসাইনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930