বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

৯ কোটি টাকা আত্মসাতের দায়ে লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা নুর মোহাম্মদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে তিনি ব্যাংকের ৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ২১৯ উত্তোলন করে আত্মসাৎ করেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ব্যাংক থেকে আটক করা হয়। নুর মোহাম্মদ ব্যাংকটির এসবিআইএস সুপারভাইজার এবং লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে।

দুদক সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত থেকে ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে ৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ২১৯ উত্তোলন করেন। তিনি এর পুরো টাকাই আত্মসাৎ করেছেন।

বিষয়টি ব্যাংকের অডিট টিম সত্যতা পায়। কোন গ্রাহক ঋণ গ্রহণ না করলেও তিনি ভুয়া ও জাল ভাউচার তৈরী করে ব্যাংক থেকে ঋণ অনুমোদন করে নিজেই আত্মসাৎ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় ওই ব্যাংকের ব্যবস্থাপক বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। আসামি নুর মোহাম্মদকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০