সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অনুমোদন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক ও তাজুল ইসলাম ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাজী বাবলু চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন ও সদস্য সচিব তাজু ভূঁইয়া চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নুর আলম বাবলু, ফারুক হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সালাউদ্দিন টিটু, আবু তাহের, এম এ সামাদ, কাজী দেলোয়ার, শিমুল হোসেন, নাদিম মাহমুদ অন্তর, সিয়াম সিকদার, মো. নাজিম উদ্দিন, শাহাদাত হোসেন, দিদার হোসেন বাবলু, মিরাজ হোসেন ও সাইফুল ইসলাম রাজন।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ১৭ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সম্মেলনকে সফল করতে ১৭ সদস্য বিশিষ্ট এই প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু বলেন- চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগকে একটি স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সেখানে সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে দলকে সুসংগঠিত করা হবে।

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে চন্দ্রগঞ্জ থানায় সম্মেলনের লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে সম্মেলন শেষ করে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031