মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ফিলিস্তিনি গায়িকাকে ধরে নিয়ে গেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার সমর্থনে পোস্ট করার পর যুদ্ধে উসকানি দেয়ার অভিযোগে সোমবার (১৬ অক্টোবর) রাতে ইসরায়েলের বিখ্যাত নাজারেথ শহরের বাড়ি থেকে আমনেহকে গ্রেপ্তার করা হয়। তার ইনস্টাগ্রামে তিন লাখের বেশি ফলোয়ার (অনুসারী) রয়েছে।

আমনেহের আইনজীবীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তার আটকের মেয়াদ বাড়ানোর কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি।

অ্যামনেহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্ট গাজায় কাজ করা দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত ছিল। তিনি লিখেন, `স্রষ্টা, আমাকে সাহায্য ও করুণা দিন` এবং `সৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।`

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু আমনেহ দুই সন্তানের মা। এর আগে তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

নাজারেথে জন্মগ্রহণ করা এই গায়িকা একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গে তার দেশাত্মবোধক গান `এহনে ফ্লেস্টিনিয়া` ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১