শনিবার ৬ই জুন, ২০২৬ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আক্রমণ করলে পাল্টা হামলা, বিএনপিকে কাদের

আকাশবার্তা ডেস্ক :

সমাবেশ ঘিরে বিএনপি আক্রমণ করলে পাল্টা হামলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানী সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

২৮ অক্টোবর ঘিরে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা শান্তি সমাবেশ করবো। বিএনপিও সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে। আওয়ামী লীগ বিএনপির কোনও সমাবেশে হামলা করেনি। যদি দলটির নেতাকর্মীরা গায়ে পড়ে আক্রমণ করতে আসেন, আমাদের কর্মীরা কী শান্ত থাকবে? তারা বসে থাকবে না, পাল্টা হামলা অবশ্যই করবে।

ওবায়দুল কাদের বলেন, প্রতিশোধ নেয়ার বিএনপির যে লক্ষ্য এর শেষ কোথায়? তা আমাদের বোধগম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোই কি তাদের শেষ লক্ষ্য? সেটাই জানতে চাই আমরা।

তিনি বলেন, বিএনপি প্রতিশোধ নেবে প্রতিরোধ করে। এর অর্থ তারা সহিংসতায় যাবে। একাত্তরের চেতনা ধারণ করে না দলটি। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ ‘৭৫ এ নিয়েছে তারা।

মন্ত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা দেশ চালাচ্ছি, উসকানি দেব কেন? আজকের উন্নয়ন তারা স্বপ্নেও দেখেনি। তাদের সমালোচনার জবাব আমরা কাজ দিয়ে দিচ্ছি।

বুধবার (২৫ অক্টোবর) রাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাঁসের সঙ্গে আওয়ামী লীগ নেতার (ভূমিমন্ত্রী) নৈশভোজের বিষয়ে কাদের বলেন, এ নিয়ে কিছুই জানি না আমরা। এটা আনঅফিসিয়াল অর্থাৎ অনানুষ্ঠানিক। উনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ হচ্ছে কিনা বিদেশিরা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। এখানে চাপ আসবে কেন? প্রধানমন্ত্রী ও তার কন্যার সঙ্গে যখন দুইবার আমেরিকার প্রেসিডেন্ট সেলফি তোলেন, তখন ভেতরে ভেতরে কোন কথা হয়েছে। আমি সেটাই বুঝাতে চেয়েছি। এটা সুসম্পর্কের লক্ষণ।

সেতুমন্ত্রী জানান, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে সবার জন্য খুলে দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০