মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

গাজা এখন শিশুদের কবরস্থান : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ফিলিস্তিনের অঞ্চলটি এখন শিশুদের জন্য কবরস্থান হয়ে উঠছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, প্রতিদিনই গাজায় শত শত ছেলে-মেয়ে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।আন্তর্জাতিক মানবাধিকার আইন যে লঙ্ঘন হচ্ছে এতেই তা স্পষ্ট খবর রয়টার্স ও বিবিসির।

গুতেরেস বলেন, ইসরায়েল-হামাসের এই লড়াইয়ে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দিতে।

প্রতিটি ঘণ্টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ‘মানবিক যুদ্ধবিরতি’ অনেক বেশি জরুরি হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে জাতিসংঘ সংস্থাগুলোও এক যৌথ বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিক হত্যাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছে।

রবিবার রাতভর ইসরায়েলের সামরিক বাহিনীর ভারি বোমা হামলায় গাজায় প্রায় ২০০ মানুষ নিহত হওয়ার খবর সাংবাদিকদের জানিয়েছেন সেখানকার আল শিফা হাসপাতালের পরিচালক।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তাদের সেনারা গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়েছে।

জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থাগুলোর একটি গোষ্ঠী বলেছে, গাজায় সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করাটা অপরাধ। গাজায় নিহতদের মধ্যে হাজার হাজার শিশু আছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের প্রতিশোধ হামলা চলছে। এ যুদ্ধে গাজায় হামাসকে নির্মূলের অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব গুতেরেস গাজা-ইসরায়েল যুদ্ধের প্রভাবে গোটা বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়ারও আশঙ্কা প্রকাশ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১