রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার ‘অগ্রহণযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক :

সকলকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

উগান্ডায় শনিবার (২০ জানুয়ারি) জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন। এ প্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেছেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ্বশান্তির জন্যে হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়া এ কারণে মেরূকরণ এবং সর্বত্র চরমপন্থিরা উৎসাহিত হবে।

গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সকলকে স্বীকৃতি দিতে হবে।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পালটা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে । গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৯২৭ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১