রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা
ছবি : সংগৃহীত

এবার ইমরান-বুশরার ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

বিয়ে সংক্রান্ত মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের দুইজনের প্রত্যেককে ৫ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করেন আদালত। খবর জিও টিভি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ আদিয়ালা কারাগারে এ রায় ঘোষণা করেন।

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার ইমরান-বুশরার বিয়েকে ‘অনৈসলামিক ও অবৈধ’ উল্লেখ করে ২০২৩ সালের ২৫ নভেম্বর মামলাটি করেছিলেন।

মামলায় মানেকা ইমরান-বুশরার বিয়েকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেন। তার দাবি, বুশরা বিবির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর ইদ্দত (নির্দিষ্ট সময়) চলাকালীন সময়ে ইমরান খানের সঙ্গে বিয়ে হয় বুশরার।

সাব-জেল হিসেবে ঘোষণা করা বানিগালার বাড়ি থেকে আদালতে নিয়ে যাওয়া হয় বুশরা বিবিকে। শুক্রবার কারাগার প্রাঙ্গণে প্রায় ১৪ ঘণ্টা মামলার শুনানি হয়। অভিযোগকারীর আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি, অভিযুক্তের আইনজীবী সালমান আকরাম রাজা এবং বুশরা বিবির আইনজীবী উসমান গুলও তাদের চূড়ান্ত যুক্তি দেন।

এর আগে, মামলায় চার সাক্ষীর দেয়া জবানবন্দি শেষ হয়েছে। ৩৪২ ধারায় ইমরান খান ও বুশরা বিবির বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

মানেকার অভিযোগ, তার শান্তিপূর্ণ বৈবাহিক জীবনে অনুপ্রবেশের মাধ্যমে ইমরান খান অনৈতিক আকাঙ্ক্ষা হাসিল করেছেন। এতে তিনি এবং তার পরিবার কলঙ্কিত হয়েছেন। ইমরান খান তার পুরো জীবন নষ্ট করে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তার সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়। ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১