সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’ (ভিডিও)

বিনোদন ডেস্ক :

অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দুই বাংলার চলচ্চিত্রাঙ্গনে আপন কক্ষপথ গড়ে নিয়েছেন জয়া আহসান। সেই পথে হেঁটে চলেছেন সাফল্যের সঙ্গে হাত ধরাধরি করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে জয়া অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’।

ছবিটির মুক্তি উপলক্ষে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা নূরুল আলম আতিক, অভিনেত্রী সুষমা সরকার, অভিনেতা আহমেদ রুবেলসহ অনেকে।

“>

ছবিটি নিয়ে পরিচালক বলেন, আমরা তেমন গন্ধের ছবি দেখি না। পেয়ারার সুবাস-এ গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। ‘পেয়ারার সুবাস’ ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারার নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হচ্ছে এতে।

এদিকে লম্বা সময় ধরে মুক্তির অপেক্ষায় ছবিটি। বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, আট বছর আগে এ ছবির যে প্রয়োজন অনুভব করেছিলাম সেটা এখনও আছে। তবে হ্যাঁ, যদি আট বছর আগে মুক্তি দিতে পারতাম, তাহলে দর্শকদের অ্যাপ্রোচটা হয়তো অন্যরকম হতো। ছবিটি যদি দর্শকদের মাঝে সুবাস ছড়াতে ব্যর্থ হয় তবে নির্মাতা হিসেবে ব্যর্থতার দ্বায়ভার আমার হবে।

ছবিটি নিয়ে অভিনেত্রী সুষমা সরকার বলেন, ভালোবাসাহীন ভালোবাসার গল্প এটি। যে চরিত্রটি আমি করেছি সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে।

‘পেয়ারার সুবাস’ প্রযোজনা করছেন আলফা আই’র শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। তাই আমরা বারণ করছি, বাচ্চাদের সিনেমা হলে না আসার। এখানে মনস্তাত্ত্বিক বিষয় উঠে আসবে। আমার ধারণা, প্রাপ্ত বয়স্ক এবং সাধারণ দর্শকরা ‘পেয়ারার সুবাস’ দেখলে খুবই পছন্দ করবেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে এই সিনেমার। এতে জয়া, আহমেদ রুবেল, সুষমা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031