মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লোভী-অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সংযমের পরিবর্তে লোভী হয়ে পড়ে। তারা পণ্য মজুদের পাশাপাশি দামও বাড়িয়ে দেয়। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বুধবার (৬ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় কিশোর গ্যাং ও মাদক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার পর থেকে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এটি নিয়ে অভিযান চলছে। তবে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীকেই শুধু আইনের আওতায় আনলে চলবে না, কারবারীদেরও ধরতে হবে। দেশের যেসব এলাকা দিয়ে মাদক প্রবেশ করে, সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অপরাধীদের শুধু শাস্তি দেয়াই নয় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনারও কাজ চলছে।

শেখ হাসিনা বলেন, বিরোধীদল দেশে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গ্রেনেড হামলা, চলন্ত বাসে আগুন, পুলিশকে রাস্তায় পিটিয়ে হত্যা, পুলিশ হাসপাতালে হামলা, ট্রেনে আগুনের মতো ঘটনা তারা ঘটিয়েছে। এসব করে তারা দোষ অন্যের উপর চাপিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে।

র‍্যাবের প্রশংসা করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র‍্যাব। বনদস্যু, চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে র‍্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্ত্রাস দমনে সরকারের সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে, তাদের ওপর কেন নিষেধাজ্ঞা আসবে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করলে অন্য দেশ এসে নিষেধাজ্ঞা দেবে, সেটি গ্রহণযোগ্য হতে পারে না। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মবিশ্বাস নিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের অনেক সমস্যা আছে। এসবের সমাধান নিজেদেরই করতে হবে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি হওয়ায় আমদানীকৃত পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে গেছে। তবে আমাদের নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে। কোনো ফসলী জমি যাতে খালি না রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০