রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

নিরাপত্তা পরিষদে পাস হলো না গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো মার্কিন প্রস্তাব পাস হয়নি। শুক্রবার (২২ মার্চ) খসড়া প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেয়ায় প্রস্তাবটি পাস হতে ব্যর্থ হয়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন। আর ভোট দেয়া থেকে বিরত ছিল গায়ানা। এ প্রস্তাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ‘দফায় দফায় আলোচনা করে’ যুদ্ধবিরতির প্রস্তাবটি তৈরি করা হয়।

প্রস্তাবটি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব আরো কঠোর হওয়ার নিদর্শন ছিল এবং এ প্রস্তাবেই যুক্তরাষ্ট্র লড়াইয়ে সাময়িক বিরতি নয় বরং বাস্তবিক অর্থে ‘যুদ্ধবিরতি’ শব্দটি ব্যবহার করেছিল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ভোটের আগে নিরাপত্তা পরিষদকে বলেছিলেন, এই প্রস্তাব পাস না করাটা “ঐতিহাসিক ভুল হবে।”

ওদিকে, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া ভোটের আগে নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে প্রস্তাবের পক্ষে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই প্রস্তাবে ‘অত্যন্ত রাজনীতিকীকরণ’ হয়েছে এবং ইসরায়েলকে গাজার রাফাহ নগরীতে সামরিক অভিযান চালানোর সবুজ সংকেত দেয়া হয়েছে। এতে ইসরায়েল আরো ধ্বংসযজ্ঞ চালানোর অবাধ এখতিয়ার পেয়ে যেতে পারে।

নেবেনজিয়া আরো বলেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী অনেক সদস্যই বিকল্প একটি খসড়া প্রস্তাব করেছে। সেই প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ। ফলে এ প্রস্তাব নিরাপত্তা পরিষদের সদস্যদের সমর্থন না করার কোনো যুক্তি নেই।

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত বলেন, বেইজিং এই বিকল্প প্রস্তাব সমর্থন করে। তবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থমাস-গ্রিনফিল্ড বলেন, এ প্রস্তাবে কিছু খামতি আছে। এতে হামাস আলোচনার টেবিলে থাকা চুক্তি থেকে দূরে সরে যাওয়ার অজুহাত পেয়ে যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বৃহস্পতিবার বলেছিলেন, কাতারে গাজায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং ৪০ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের জেল থেকে ফিলিস্তিনিদের ছাড়া পাওয়া নিয়ে যে আলোচনা চলছে তা থেকে এখনও চুক্তি হওয়া সম্ভব বলে তিনি বিশ্বস করেন।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে ব্লিনকেনের পাশাপাশি মিশর এবং কাতারের মধ্যস্থতায় চলা এই যুদ্ধবিরতি আলোচনাকে সমর্থন জানানো হয়েছে। গাজায় আরো মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ও বেসামরিকদের সুরক্ষায় বেশি কিছু করতে মিত্র ইসরায়েলের ওপর অনবরত চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১