সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চন্দ্রগঞ্জ আফজাল রোড চত্তরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেদ নিজাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা।

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি কামাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।

অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নেতৃবৃন্দ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম ফারুক পিংকু বলেন, আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায়না। আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে মন্তব্য করে তিনি আরো বলেন, লক্ষ্মীপুরে আগামীতে ভোটের মাধ্যমে জয়লাভ করে সকল অপশক্তির বিরুদ্ধে জবাব দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930