মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের চাবাহার বন্দর তত্ত্বাবধানের চুক্তি করেছে ভারত। এর মধ্যদিয়ে এই প্রথম দেশের বাইরের কোনো বন্দর পরিচালনা করতে যাচ্ছে ভারতীয় কোনো প্রতিষ্ঠান। তবে এই চুক্তির পরই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া। দিল্লিকে ফের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৩ মে) ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের বন্দর, নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। ইরানের ওপর সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর কয়েকদিনের মধ্যেই এই চুক্তি হলো। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন।এর আগে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কিনেছিল ভারত। তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সোমবার তেহরানে ইরানের বন্দর পরিচালনার চুক্তি করেছে ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড ও ইরানের পোর্টস অ্যান্ড ম্যারিটাইম অর্গানাইজেশন। দুই প্রতিষ্ঠানের মধ্যে ১০ বছরের জন্য এই চুক্তি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেয় তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

পরে এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন,  চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের চুক্তির বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই। ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তিও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় পড়ে। তবে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং থাকবে। কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে, তাহলে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বাণিজ্য পরিবহণের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। গেল সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করে নয়াদিল্লি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১