রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পাপুয়া নিউ গিনিতে ভূমিধস, মৃত্যু ৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৮২টিতে। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম। স্থানীয় সংবাদামধ্যগুলোর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

কাওকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় ঘটেছে ভূমিধস। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি। নিঙ্গা রোলে আরো জানান, প্রদেশের যেসব এলাকায় ভূমিধস হয়েছে, সেগুলো বেশ দুর্গম। প্রায় চারপাশ ঘিরে পাহাড় আর বড় বড় গাছ। ফলে যারা বেঁচে আছে এখনো, তাদের সেখান থেকে বের করে আনা কঠিন।’

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘ভূমিধস কবলিত এলাকাটি দুর্গম এবং সেখানে উদ্ধার তৎপরতা চলাতে আমরা ইতোমধ্যে দুর্যোাগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও সেনাদের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করেছি। এছাড়া মাটির স্তূপ থেকে মরদেহ উদ্ধার, সৎকার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে এই দুর্যোগের সময় পাপুয়া নিউগিনির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়া। শনিবার দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি) থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে নিতে পাপুয়া নিউগিনির সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সেখানকার অস্ট্রেলীয় হাই কমিশন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১