সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আনার হত্যাকাণ্ডের বিচার ভারতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আনোয়ারুল আজিম আনারের মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে এবং মামলাও ভারতে হয়েছে। সেহেতু তার বিচার ভারতেই হবে। তবে ভারত যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, একজন সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করবে আমরা বসে থাকবো তা হতে পারে না। আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সিয়াম নেপালে আছে বলে আমাদেরকে জানিয়েছেন অন্য আসামিরা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন। আমরা চাই যারাই এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনা হবে।

তিনি আরো বলেন, সেজন্য আমরা তাকে ধরতে ভারত সরকারের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়ের চুক্তি আছে। সেহেতু তারা আসামিদের ফিরে আনতে আবেদন করবে। আমাদের এখানে (হত্যাকাণ্ড) হলে আমরা আবেদন করতাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০