সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

১২ লক্ষ টাকায় বিক্রি হলো ছাগলটি

এক্সক্লুসিভ ডেস্ক :

 *দেশের সবচেয়ে বড় ছাগল * মানুষের সমান উচ্চতা *ওজন ১৭০ কেজি

১৭০ কেজি ওজনের একটি ছাগল। ৬২ ইঞ্চি উচ্চতা অর্থাৎ একটি মানুষের সমান তার উচ্চতা। রং লালচে। শরীরের গঠন সুদর্শন বটে! ছাগলটি শরীরে এত মাংস যে, সে যখন হাটে তখন তাকে হেলেদুলে হাঁটতে হয়। তার খাবার তালিকাতে আছে সব রাজকীয় খাবার, আপেল, কলা, বাদাম, ভুট্টা, চা আরো অনেক কিছু। পাঞ্জাবের ছাগলটি রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো খামারে এসেছে। তার খামারে কয়েক হাজার কোরবানির পশু প্রস্তুত করা হলেও এই মুহূর্তে এই ছাগলটা আকর্ষণীয়। সাদিক এগ্রোর পক্ষ থেকে দাম চাওয়া হয়েছিল ১৫ লক্ষ টাকা। শেষ পর্যন্ত তা ১২ লক্ষ টাকায় বিক্রি করেছেন । এটি কিনেছেন গুলশানে এক বৃত্তবান ব্যক্তি। ছাগলটি বাইরে রাখায় প্রতিনিয়ত ভীড় করছেন অনেকে।

ইমরান হোসেন বলেন, বিটল ব্রিডের ছাগল এবং বাংলাদেশের সবচেয়ে বড় ছাগল এটি। আমরা গত একমাস আগে যশোরের একটি মালিকের কাছ থেকে এনেছি। উনি এটা পাঞ্জাব থেকে এনেছেন। এর ওজন ১৭০ কেজি। উচ্চতা ৬২ ইঞ্চি বা একজন মানুষের সমান। আমরা যখন আমাদের খামারে আনি তখন এর চাওয়া দাম ছিল ১৫ লক্ষ টাকা। কিন্তু শেষ পর্যন্ত এটা আমরা ১২ লক্ষ টাকায় বিক্রি করেছি। এটি রাজধানীর গুলশানের এক বৃত্তবান নিয়েছেন।

একটি ছাগলের এত দাম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এই ছাগলটি বাংলাদেশ একমাত্র বড় ছাগল। এর বিটল ব্রিডের হওয়ার কারণেই এটির দাম ১২ লক্ষ টাকা।

ছাগলটি দেখতে এসে জহির উদ্দিন বলেন, এত বড় ছাগল আগে কখনো দেখিনি। ছাগলের দাম নিয়ে জানতে চাইলে অনেকটা আশ্চর্য হয়ে তিনি বলেন, এই ছাগলের দাম যখন শুনেছি ১৫ লক্ষ টাকা, তখন থেকে দেখার আকাঙ্ক্ষা ছিল। এখন দেখার পর বুঝলাম কেনো এত টাকা দাম হয়েছে। তবে এর মাংস হিসেবে যদি কেউ কিনে তাহলে এর দাম এত হওয়ার যোগ্য না। তবে, শৌখিন হলে ঠিক আছে।

আরেক দর্শনার্থী রাফিদ বলেন, এত টাকা দিয়ে এই ছাগল কিনবে শুধু বৃত্তবানরা। কারণ তাদের টাকার হিসাব নেই। আসলে এই ছাগলের দাম ১২ লক্ষ টাকা হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখি না। তবে যিনি কোরবানির জন্য কিনেছেন সেহেতু তিনি হয়ত তার সর্বোচ্চ ত্যাগটা দেওয়ার চেষ্টা করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930