সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপনকে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে দলীয় কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত বা অংশগ্রহণ না করতে নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি মো. হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মো. ফয়েজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম মামুন স্বাক্ষরিত নোটিশের অনুলিপি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপির নিকট প্রেরণ করা হয়। একই সাথে তাকে আগামী সাতদিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়া, গত রমজান ঈদের পরদিন কেন্দ্রীয় এলডিপির যুগ্ম -মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের রামগঞ্জস্থ বাসভবনে ছাত্রলীগের কতিপয় কর্মীদের নিয়ে হামলা চালায়।

বিএনপি দলীয় নেতাকর্মীরা জানান, এতটা বছর সে আওয়ামীলীগের সাথে আঁতাত করে বিএনপি নেতাদের সাথে খারাপ আচরণ করে আসছে। তার বিরুদ্ধে বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিনের কাছে অভিযোগ দিলেও কোন সমাধান হয়নি। নাজিম উদ্দিন আহম্মেদের আস্থাভাজন হওয়ায় উল্টো ছাত্রদলের এ নেতার ভয়ে তটস্থ থাকতো নিজদলের কর্মীরা।

এ ব্যাপারে সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান রিপন জানান, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। মূলত আওয়ামীলীগের লোকদের দ্বারা প্রভাবিত হয়েই আমাকে অব্যহতি দেয়া হয়েছে। সাতদিন পর দেখা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930