মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

হঠাৎ সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে দেশটির প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত রাজকীয় ফরমান (ডিক্রি) জারি করা হয়।

রাজকীয় ফরমানে বলা হয়- যৌথ বাহিনীর কমান্ডার লে. জেনারেল মুতলাক বিন সালেম বিন মুতলাক আল-আজিমা সামরিক চাকরি থেকে অবসর নেবেন। কেননা তাকে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। খবর আরব নিউজের।

নৌবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ বিন সালেহ আল-গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আবার এদিকে মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ বিন আবদুল আজিজ আল-সালমান লে. জেনারেল পদে উন্নীত হবেন এবং যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হবেন।

মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ বিন ধুওয়াইহির আল-জুহনি লে. জেনারেল পদে উন্নীত হবেন এবং স্থলবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত হবেন বলে জানা গেছে।

মেজর জেনারেল মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন হামেদ আল-গারিবিকে লে. জেনারেল পদে উন্নীত করা হবে এবং নৌবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে।

এছাড়াও ক্যাবিনেটের জেনারেল সেক্রেটারিয়েটের উপদেষ্টা সামির বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-তাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১