শুক্রবার ৫ই জুন, ২০২৬ ইং ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট : যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আকাশবার্তা ডেস্ক :

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের সেবাসঙ্গ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা নেই। তবে কোনো মামলায় কোর্ট তাকে হাজির করতে বললে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল, সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। সুসম্পর্ক দুই দেশেরই প্রয়োজন রয়েছে। শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

পূজা উদযাপনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পূজা উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। ছোটো-খাটো কোনো ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা আশাবাদী যে বাকি দিনগুলোতেও কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পূজা উৎযাপন সম্পন্ন হবে।

এর আগে সম্প্রতি শেখ হাসিনার বোন শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষ থেকে যে ট্রাভেল ডকুমেন্ট দেয়া হয়েছে, সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে ভ্রমণও করতে পারবেন তিনি।

তিনি বলেন, ভারতে শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হচ্ছে। তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। অবশ্য ট্রাভেল ডকুমেন্ট পেলেও আপাতত শেখ হাসিনা ভারতেই থাকবেন। শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০