শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মালদ্বীপে অর্থ সংকট : মন্ত্রিসভার সদস্য ও সরকারী কর্মচারী ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক :

প্রধান অর্থনৈতিক খাত পর্যটনে ধস নামায় অর্থিক সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বর্তমানে সেই সংকটের মাত্রা এতটাই যে অর্থ সাশ্রয় করতে এখন মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত পরিচালকদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে দেশটি।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভা সদস্য এবং সরকারি বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা হ্রাসের মাধ্যমে সরকারি তহবিলের অর্থব্যয় সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ আরও নিখুঁত হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতির এ পর্যন্ত ৭ জন প্রতিমন্ত্রী, ৪৩ জন উপমন্ত্রী এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ১৭৮ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে।

নিকট ভবিষ্যতে আরও মন্ত্রী-কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হবে কি না- বিবৃতিতে সেটিও উল্লেখ করা হয়নি। তবে, সূত্রের বরাতে জানা গেছে এই গণছাঁটাইয়ের মাধ্যমে প্রতিমাসে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার সাশ্রয় করা যাবে বলে আশা করছে দেশটির সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১