সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিক্ষণ ইয়ুথ ক্লাবের বরিশাল জেলা কমিটি ঘোষণা

কাজী আশিক তামিম :

প্রতিক্ষণ ইয়ুথ ক্লাবের বরিশাল জেলা কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সঞ্জীব কুমার দাস সভাপতি ও এস এম মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও  নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক বিকাশ দেবনাথ,  প্রচার সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক তুহিন মোল্লা, দপ্তর সম্পাদক আবীর খান, ক্রীড়া সম্পাদক এরফান আহমেদ রহমত উল্লাহ।

আলোচনা সভায় ইয়ুথ ক্লাবের মহানগর শাখার সভাপতি আশিকুর রহমান তামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক কৃষ্ণ দাস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কার্যকরী সদস্য সজীব ইসলাম পাপ্পু ও সোহান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031