রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল : ডিসি লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি :

পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল। শিক্ষার্থীদের বই পড়ার মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে হবে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ স্মৃতি পাঠাগারের উদ্বোধনকালে এসব মন্তব্য করেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদের জ্যেষ্ঠ পুত্র এবং বিদ্যালয়ের দাতা সদস্য মো. তোফাজ্জল হোসেন সবুজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ ও এ্যাড. সামছুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ (কালা মুন্সী), লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করিম, যুগ্ন-আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, মনির হোসেন প্রমূখ।

বক্তারা ৭১ এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ একজন অকুতোভয় সৈনিক। দলের দুঃসময়ে চন্দ্রগঞ্জের নেতাকর্মীদের পাশে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১