সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চরশাহীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পানিতে ডুবে খাদিজা (২) ও তাফসির (২) নামের দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এই বিষয়টি নিশ্চিত করেন মৃত দুই শিশুর চাচা বাবলু পাটোয়ারী। ঈদুল আজহার মাত্র ১দিন আগে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।

মৃত খাদিজা কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে এবং মৃত তাফসির একই পরিবারের শাহজানের ছোট ভাই ইমরানের ছেলে। শিশু দুটির মৃত্যুতে তাদের বাবা-মা শোকে পাগলের মত কান্নাকাটি করছে।

এলাকাবাসী জানায়, সকাল থেকে শিশু দুটি কোরবানীর গরু নিয়ে মেতে ছিল। গরুকে ঘাঁস, লতা-পাতা এনে খাওয়াচ্ছিল তারা।

কোন ফাঁকে তারা সবার চোখ এড়িয়ে বাড়ির সামনের পুকুরপাড়ে চলে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির একজন পুকুরে তাদের ভেসে উঠতে দেখেন।

শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031