রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বিশ্ব মুসলিমকে ইরানের পাশে দাঁড়াতে ঐক্যের আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

তিনি মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, ইরানের ওপর আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধকে আরও বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে।

ফিদান সতর্ক করে বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং রক্তপাত ঘটিয়েছে। দুর্ভাগ্যবশত ইসরায়েল আজ ইরানে আক্রমণ করছে, পুরো অঞ্চলকে একটি বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

তুরস্কের মন্ত্রী ইসরায়েলি আগ্রাসনকে আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ইয়েমেন, ইরান, ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয়। আসল সমস্যা হল ইসরায়েল।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।

ফিদান ওআইসি সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ইসরায়েলি উস্কানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অটল সংহতি প্রকাশ করার ওপর জোর দেন। তিনি বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে, ওআইসির সদস্য দেশগুলোর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শন করা উচিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১