বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাকজঁমকপূর্ণ সম্মেলন

ফ্লোরিডা সংবাদদাতা :

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক এভিনিউর সেফরন এন্ড কারী রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ৮টায় ¡ ফ্লোরিডা স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আস্থাভাজন ও স্নেহধন্য, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোল্লা মো. আবু কাওছার।

সম্মেলনের উদ্বোধন করেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূরুজ্জামান সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সভাপতি শাহীন মাহমুদ, সাধারণ সম্পাদক মো. মুজিব উদ্দিন, মিনু রহমান (মিসেস ফজলুর রহমান), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, সহ-সভাপতি কুদরত-এ খুদা , নান্নু আহম্মেদ, নাফিজ জুয়েল।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল ও সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক খিজির আহম্মেদ টিটু, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সহ-সম্পাদক আনোয়ারুল খান দীপু, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাঈম খান।

আরো বক্তব্য রাখেন, ফ্লোরিডা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ হোসাইন ও লেবু চৌধুরী।

পরে সর্বসম্মতিক্রমে সল্প সময়ের মধ্যে একটি শক্তিশালী কমিটি উপহার দিবেন বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূরুজ্জামান সরদার।

সম্মেলন শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সম্মেলনে প্রবাসী আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০