সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কাশেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।
সোমবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উত্তর জয়পুর ইউনিয়ন কমান্ডের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা সুবেদার খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ আবুল কালাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হুদা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা বদু সওদাগর, আব্দুল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হারুনুর রশিদ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও ইউপি সদস্য হারুনুর রশিদ পাটওয়ারী, মুক্তিযোদ্ধার সন্তান ও স্থানীয় চৌপল্লী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, ইউপি সদস্য আনোয়ারুজ্জামান পরান, দফাদার আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও কাল্পনিক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় চৌপল্লী বাজারস্থ উত্তর জয়পুর ইউনিয়ন কৃষি অফিসের পরিত্যক্ত ভবন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের নামে একটি সাইনবোর্ড লাগিয়ে জবর দখল করতে গেলে স্থানীয় বাজারের ব্যবসায়ী ও জনগণ তাকে বাধা দেয়।  চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী তাকে পরিষদে ডেকে নিয়ে  সরকারি সম্পত্তি জবর দখল করতে নিষেধ করলে সে চেয়ারম্যানের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উপস্থিত লোকজন তাকে ধাওয়া করলে সে পরিষদের শৌচাগারে আশ্রয় নিয়ে দরজা আটকিয়ে দেয়। পরবর্তীতে সে ওই কক্ষের জানালা ভেঙ্গে পার্শ্ববর্তী শিমুল তুলাগাছ বেয়ে নামতে গিয়ে গাছের ধারালো কাটায় হাতে পায়ে ও উরুতে চরা জখম হয়।
উক্ত ঘটনাকে পুঁজি করে পরবর্তীতে সে সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ২ জানুয়ারী চন্দ্রগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান, পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তানসহ ৫ জনের বিরুদ্ধে মারধরের একটি মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930