বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জ বাজারে অভ্যন্তরীণ ৪’শ মিটার সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারে এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত ৪’শ মিটার আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী ওবায়দল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার, ইউপি সদস্য আব্দুল আলীম সাহাবুদ্দিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল হোসেন, প্রচার সম্পাদক নাসির খাঁন জিল্লাল প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর এলজিইডির অন্তর্ভূক্ত চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন খাতে (আরসিসি ঢালাই) দ্বিতীয় দফায় ৪’শ মিটার কাজের জন্য ৭২ লক্ষ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার বাদার্স। এরআগে প্রথম দফায় ৩’শ মিটার সড়ক নির্মাণের জন্য ২০১৫ সালে সাড়ে ৩৯ লক্ষ টাকা বরাদ্দ দেয় এলজিইডি। চলমান বর্তমান প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে চন্দ্রগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের অধীনে চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের জন্য এ পর্যন্ত প্রায় সোয়া এককোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, অঞ্চলভিত্তিক নয় বর্তমান সরকার সারাদেশে সুষম উন্নয়নে বিশ্বাসী। লক্ষ্মীপুর সদর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামালের আন্তরিক প্রচেষ্টায় চন্দ্রগঞ্জ বাজারের অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০