সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার মুন্নিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ওই গৃহবধুর মুখে বিষ ঢেলে পরিকল্পিতভাবে তাকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন হত্যা করেন বলে মানববন্ধনে অভিযোগ করেন স্বজনরা।
শনিবার (৪ নভেম্বর) সকালে ঘন্টাব্যাপি পর্যন্ত সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জানানো হয়, মুন্নিকে তার স্বামী ওসমান গত ২৯ অক্টোবর মারধর করে। একপর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয় শ্বশুর বাড়ির লোকজন। পরে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুন্নিকে মৃত ঘোষণা করেন।

মুন্নির মৃত্যুর বিষয় নিশ্চিত হয়ে হাসপাতালে তার লাশ রেখে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা করা হয়। তবে নিহতের বাবা জবি উল্যাহ থানায় মামলা করতে গেলে তার মামলা নেওয়া হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, নিহতের বাবা জবি উল্যাহ, মা শাহেদা বেগম ও নানা শাহআলম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031