সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সম্মেলন ২৯ নভেম্বর

 

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে আগামী ২৯ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিগত ২৮ অক্টোবর অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন চলতি মাসের ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

দলীয় একটি সূত্র জানায়, সাংগঠনিক কাজে স্থবিরতা, সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে দূরত্ব, ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, দলের নাম ভাঙিয়ে সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও ব্যর্থতার কারণে জেলা আওয়ামীলীগের নির্দেশে সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930