বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচনে ভোটার তালিকা প্রণয়ন শুরু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যবসায়ী ও সূধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন পরিচালনা কমিশন। বুধবার সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১৫দিন ব্যবসায়ীদের ভোটার তালিকা প্রণয়ন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিশন।

সভায় সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাবেক সভাপতি হাজী ওবায়দল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, আ.লীগ নেতা কামাল হোসেন, নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার প্রমুখ।

এ সময় নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য মাষ্টার কাজী মোস্তফা কাজল নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ এবং বাজারের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনা কমিশনের অপর সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর। সভায় নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান শান্তি রঞ্জণ পাল উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী হওয়ায় চন্দ্রগঞ্জ বাজারটি একটি গুরুত্বপুর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনে ব্যবসায়ী নয় এমন কেউ যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য মতামত প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে গঠিত নির্বাচিত কমিটিকে একটি কার্যকর বণিক সমিতি গঠনের উদ্যোগ নেওয়ার আগাম আহ্বান জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০