সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

 নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলী করিম মেম্বারকে আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন, আবুল কালাম আজাদ কালামুন্সি, মোহাম্মদ আলী মেম্বার, মো. সোলায়মান, মনির হোসেন, এম সামছুল আলম, সেলিম মোল্লা মেম্বার ও আমির হোসেন বাঙ্গালী। শনিবার সকালে কমিটি গঠনের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন, নবগঠিত কমিটির আহ্বায়ক আলী করিম মেম্বার।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুর শহরের বাসভবনে সদর (পূর্ব) বিএনপির এক সভায় অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দীন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন বাচ্চুসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930