সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের ছবি আঁকা প্রতিযোগীতা

আকাশবার্তা ডেস্ক :

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণকে প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে ছবি আঁকা প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর শিশু একাডেমী এ প্রতিযোগীতার আয়োজন করে।

প্রতিযোগীতা শেষে লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডার বাবু কাজল কান্তি দাস।

অনুষ্ঠানে কাকলি শিশু অঙ্গনের প্লে শ্রেণির ছাত্র ও শিশু একাডেমী চিত্রাংকন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী আহমেদ শেহজাদ যিয়ান বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ৭ই মার্চের ভাষণ দেয়। এ সময় উপস্থিত ছিলেন, চিত্রাংনের শিক্ষিকা সুলতানা মাছুমা রিতুসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অংশগ্রহণকারী সকল শিশুকে দেয়া হয় বই উপহার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031