সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আজ থেকে তাদের ‘ওই পাড়া থেকে সাবধান’

বিনোদন প্রতিবেদক :

দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সাম্প্রতিক সময়ের প্রচার শেষ হওয়া ধারাবাহিক নাটকের মধ্যে দর্শকপ্রিয় একটি ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’। শামীম জামান নির্দেশিত এই নাটকটি এরইমধ্যে আরটিভিতে প্রচার শেষ হয়েছে।

শিগগিরই তিনি নতুন ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করবেন। তবে তার আগে তিনি একটি স্যাটেলাইট চ্যানেলের জন্য ছয় পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘ওই পাড়া থেকে সাবধান’। আজ সন্ধ্যায় ৬টায় ও রাত নয়টা দু’বার নাটকটি প্রচার হবে দীপ্ত টিভিতে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। নাটকটি রচনা করেছেন ফজলুল সেলিম। নাটকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, আ খ ম হাসান ও ইশানা।

নাটকটি প্রসঙ্গে শামীম জামান বলেন,‘ একেবারেই সমসাময়িক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। দর্শকের একঘেয়েমি দূর করতেই আমি এ নাটক নির্মাণ করেছি। আখম হাসান, ইশানা’সহ আরো যারা অভিনয় করেছেন যেমন আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, প্রাণ রায় প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। ছয় পর্বের এই ধারাবাহিকটি নিয়েও আমি খুব আশাবাদী।’

আখম হাসান বলেন, ‘কমেডি ধাঁচের নাটক এটি। শামীমের নির্দেশনার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে, আসলে ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। গল্প, আড্ডা দিতে দিতেই কাজ শেষ হয়ে যায়। তবে এরইমধ্যে দিয়ে ভালো একটি কাজ বের হয়ে আসে। এটাই শামীমের কৃতিত্ব।’  নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন,‘ ভিন্ন ভাষার একটি নাটক এটি। দর্শক দেখলে খুব মজা পাবেন। তাছাড়া শামীম জামান ভাই অনেক গুনী একজন নির্মাতা, পাশাপাশি মানুষ হিসেবেও খুব ভালো মনের একজন মানুষ।’ শামীম জামান এরইমধ্যে সালাহ উদ্দিন লাভলুকে নিয়ে শুরু করেছেন ‘সবজান্তা শমসের’ ধারাবাহিক নাটকের কাজ।

এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন দিলারা জামান, শামীম জামান, সাজু খাদেম, নাদিয়া, তিতান চৌধুরী প্রমুখ। আখম হাসান আজ রাজধানীর উত্তরায় এসএম দুলালের নির্দেশনায় ‘নয় ছয়’ ধারাবাহিকের শুটিং-এ ব্যস্ত থাকবেন। আগামীকাল ইশানা এফ জামান তাপসের নির্দেশনায় ‘নিউটনের তৃতীয় সূত্র’ ধারাবাহিকের শুটিং-এ ব্যস্ত থাকবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930