সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

শনিবার (২ ডিসেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলাপর্যায়ে সবীনা খতম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজ্জাকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, খিলবাইচা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুর হাসান, মাওঃ খোরশেদ আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন (বাঘা), ১৪ দলীয় ঐক্যজোটের সদর থানার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রিপন, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোঃ মোস্তফা কামালসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হামদ’নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930