সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দুধ আর কোকা কোলা মিশালে কী হয় জানেন? (ভিডিওসহ)

এক্সক্লুসিভ ডেস্ক :

দুধ আর কোকা কোলা একেবারে ভিন্ন রকমের দুইটি পানীয়। দুধ পান করতে অনেকেরই অনীহা। বিশেষ করে বাচ্চাদের। প্রাপ্তবয়স্করাও অনেকেই দুধ পান করতে চান না।

কোকা কোলা পান করতে আবার কারোই তেমন আপত্তি দেখা যায় না। একদিকে স্বাস্থ্যকর পানীয় দুধ, আরেকদিকে অস্বাস্থ্যকর অথচ সুস্বাদু কোকা কোলা- এদের একসাথে মেশালে কী হবে?

কোকা কোলার সাথে মেন্টস মেশালে যেমন বিস্ফোরণ শুরু হয়ে যায় তেমন কিছু হবে?

না, তেমন চোখ ধাঁধানো কিছু হবে না। আসল ঘটনাটা দেখতে ঘন্টাখানেক পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। ভিডিওতে দেখুন কী হয়।

এক বোতল কোকের মাঝে দুধ মেশালে ঘন্টাখানেক পর স্বচ্ছ হয়ে আসবে মিশ্রণটি আর কিছু বাদামি তলানি পড়ে থাকবে বোতলের তলায়। বোতলের মাঝে আসলে কী ধরণের বিক্রিয়া ঘটে?

স্টিভ স্প্যাংলার সায়েন্স, একটি বিজ্ঞানধর্মী ব্লগের ব্যাখ্যা অনুযায়ী, তরল এবং তলানি আলাদা হয়ে যায় কারণ কোকের ফসফরিক অ্যাসিড এবং দুধের মাঝে বিক্রিয়া।

ফসফরিক অ্যাসিডের অণুগুলো দুধের অণুর সাথে আটকে যায়, যাতে এর ওজন যায় বেড়ে এবং তরল থেকে আলাদা হয়ে তলানি হিসেবে পড়ে। বাকি হালকা তরল ওপরে থেকে যায় স্বচ্ছ হয়ে।

এই এক্সপেরিমেন্টের ভিডিও ইউটিউবে প্রথম দেখা যায় জানুয়ারিতে, কিন্তু এই সপ্তাহে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৯ মিলিয়ন বারেরও বেশি দেখা হয়েছে এই ভিডিওটি।

সেই ভাইরাল ভিডিওটি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930